ত্রিপুরা
img

খুমুলুঙে বিজেপি কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

এডিসি সদর খুমুলুঙে বিজেপি পার্টি অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ। রাধাপুর থানার অন্তর্গত খুমুলুঙে বিজেপি কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।বিজেপির দাবি, হামলায় ১২টি বাইক এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট নিয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। এরই মধ্যে বিজেপি কার্যালয়ে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।