ত্রিপুরা
img

প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলায়

শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথা দেব পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং গোপাল চন্দ্র রায়।বৈঠকে দলের আইনি বিষয় এবং সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী দিনে আইনি ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।