ত্রিপুরা
img

সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে স্বস্তি, ধন্যবাদ জানালেন দুই মণ্ডল

বর্ধিত বিদ্যুৎ মাশুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আয়োজন করা হলো ধন্যবাদ ও অভিনন্দন র্যালি। বর্জলা মণ্ডল ও ৮ টাউন বড়দোয়ালি  মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট মণ্ডল কার্যালয়ের সামনে থেকে র্যালিতে অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা। এদিন রাজ্য সরকারের পাশাপাশি বিদ্যুৎমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। আয়োজকদের বক্তব্য, বর্ধিত বিদ্যুৎ মাশুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা বাড়তি বিলের চাপ থেকে স্বস্তি পাবেন।জনস্বার্থে সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে র্যালি থেকে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।