
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা শুরু হলো আগরতলায়। ২২ ও ২৩ আগস্ট দু’দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF-এর সাধারণ সম্পাদক সৃজন কুমার পাল। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন AIRRBOF-এর সভাপতি সাগর এস. জোশী সহ অন্যান্য বিশিষ্টরা।দু’দিনের এই সভায় ব্যাংকিং পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি অফিসারদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়। ব্যাংকিং পরিষেবাকে আরও জনমুখী ও কার্যকর করার ক্ষেত্রে আগামী দিনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।