
বাইক চুরি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। অভিযানে তিনজনকে আটক করার পাশাপাশি একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে।জানা গেছে, গত ১৭ আগস্ট হাপানিয়ার বাসিন্দা অলক চক্রবর্তী তাঁর বাইক চুরির অভিযোগে পশ্চিম থানায় মামলা করেন। এরপর একই থানা এলাকায় আরও তিনটি বাইক চুরির ঘটনা সামনে আসে।বিষয়টি গুরুত্ব দিয়ে পশ্চিম থানার পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করা হয়।তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বিটারবন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই একটি চুরি যাওয়া বাইকসহ তিনজনকে আটক করা হয়।পশ্চিম থানার ওসি সঞ্জিৎ সেন জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।