
ভারি বৃষ্টির জেরে নদীর জল ফুলে ওঠায় বলদা খালসহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জল ঢুকে পড়েছে একাধিক বাড়িঘরেও। হঠাৎ করে জলস্তর বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন প্লাবিত এলাকার বাসিন্দারা।পরিস্থিতি খারাপ হওয়ায় অনেকেই বাড়িঘর ছেড়ে গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও বাড়ির উঠোন ও চলাচলের রাস্তাতেও জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, দ্রুত জল নামানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করা জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং গবাদি পশু নিয়ে থাকা পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় নদী ও খালের জলস্তরের দিকে নজর রাখছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর প্লাবিত এলাকার বাসিন্দাদের।