ত্রিপুরা
img

ভারী বৃষ্টিতে জলমগ্ন নরসিংগড় বাজার, দুর্ভোগে সাধারণ মানুষ

শনিবার সন্ধ্যা থেকে রাতের ভারী বৃষ্টিতে জলমগ্ন নরসিংগড় বাজার। প্রধান সড়ক ও একাধিক দোকানে জল ঢুকে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাকা ড্রেন পরিষ্কার না করায় অচল হয়ে পড়েছে জল নিকাশি ব্যবস্থা। প্রতিবছর বর্ষায় একই সমস্যার মুখে পড়লেও স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসন ও পঞ্চায়েতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।