ত্রিপুরা
img

সিধাইয়ে গাঁজা ও এসকফসহ কারবারি আটক

সিধাইয়ে ফের মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের। একটি ওয়াগন গাড়ি থেকে প্রায় ১০ কেজি শুকনো গাঁজা ও ৫০ বোতল এসকফ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, TR-06-BZ-0639 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি প্যাকেট থেকে এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা।আটক ব্যক্তির নাম বিষ্ণু দেববর্মা। তাঁর বাড়ি তৈরাজ বাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।সিধাই থানার ওসি সঞ্জয় লস্কর জানান, নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আগামী দিনেও নিয়মিতভাবে চালানো হবে।