ত্রিপুরা
img

সমাপ্ত হলো TCS ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং

রাজ্য প্রশাসনের নবনিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত TCS ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং সফলভাবে সমাপ্ত হয়েছে। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী অধিবেশন। SIPARD-এর উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রশাসনিক কার্যক্রম, সরকারি পরিষেবা, আইন-কানুন ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে ২৭ জন নবনিযুক্ত TCS কর্মকর্তার সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও মুখ্য সচিব জে কে সিনহা।