

Aug 21, 2026
ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২৭ আগস্ট। ২৭, ২৮ ও ৩১ আগস্ট—এই তিন দিন অধিবেশন চলবে।অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজরি কমিটি বা বিএসি-র বৈঠক।বৈঠক শেষে বিধানসভার সার্বিক প্রস্তুতি ও অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানান বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া।তিন দিনের অধিবেশনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সরকারি কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।