ত্রিপুরা
img

ককবরক বাইবেলের সুবর্ণজয়ন্তী, ২৯-৩০ ডিসেম্বর উদযাপন

ককবরক ভাষায় পবিত্র বাইবেল অনুবাদ ও প্রকাশের ঐতিহাসিক যাত্রার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে বিশেষ দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।ককবরক ক্রিশ্চিয়ান লিটারেচার কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা ব্যাপটিস্ট ক্রিশ্চিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন ককবরক ভাষাভাষী সংগঠনের সহযোগিতায় এই আয়োজন।সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। তাঁদের বক্তব্য, ককবরক ভাষায় বাইবেলের অনুবাদ ও প্রকাশ ত্রিপুরার ভাষা ও সাহিত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।৫০ বছরের এই ঐতিহাসিক পথচলাকে স্মরণ করতেই আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। দুই দিনে থাকছে বিভিন্ন কর্মসূচি, আলোচনা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি।