
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি ও কালোবাজারির প্রতিবাদে সরব হলো সিপিআই(এম)।শুক্রবার খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।দলের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বাড়ায় সাধারণ মানুষের উপর বাড়ছে আর্থিক চাপ। পাশাপাশি বাজারে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার-সহ দলের প্রতিনিধি দলের সদস্যরা।স্মারকলিপির মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।