ত্রিপুরা
img

তৃষ্ণা অভয়ারণ্যে মহকুমাভিত্তিক বনমহোৎসব, বৃক্ষরোপণে জোর

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে তৃষ্ণা বন্যপ্রাণী সংরক্ষণ ও বন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হলো মহকুমাভিত্তিক বনমহোৎসব।শুক্রবার রাজনগরের চোত্তাখলা এলাকার পি আর বাড়ি স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার।অনুষ্ঠানে তৃষ্ণা অভয়ারণ্যের বন সংরক্ষক বিমল দাস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়তে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ অত্যন্ত জরুরি।বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি নাচ, গান এবং গাছ না কাটার বার্তা নিয়ে নাটক পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও অন্যান্যরা।