ত্রিপুরা
img

উদয়পুরে ফের চুরি, গকুলপুরে নগদ-স্বর্ণালংকার লুট

উদয়পুর শহর ও গ্রামীণ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এবার গকুলপুর শাস্ত্রীয় সংঘ এলাকায় অম্লান ভৌমিকের বাড়িতে চুরির অভিযোগ।পরিবারের সদস্যদের নিয়ে বাইরে যাওয়ার পর বাড়ি ফিরে তিনি দেখতে পান, পিছনের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। আলমারি থেকে প্রায় ১০ হাজার টাকা নগদ, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও মূল্যবান বাসনপত্র চুরি হয়েছে বলে অভিযোগ।খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় পরপর চুরির ঘটনায় নিরাপত্তা ও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।