ত্রিপুরা
img

৩৯ নম্বর ওয়ার্ডে শারদ সম্মান ২০২৬ নিয়ে বড় উদ্যোগ

আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের শারদ সম্মানকে ঘিরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর-সহ অন্যান্যরা।শারদোৎসবকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে এবারের শারদ সম্মানকে ঘিরে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরা হয়।পুজো কমিটিগুলির সৃজনশীলতা, পরিবেশ ও সামগ্রিক আয়োজনের মতো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।তবে এবারের শারদ সম্মানে কোন পুজো কমিটি সেরার শিরোপা পাবে, তা নিয়েই এখন থেকেই শুরু হয়েছে কৌতূহল।