

Aug 21, 2026
দেশের ১১৫ বছরের পুরনো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে শুক্রবার আগরতলায় আয়োজন করা হয় মেগা ঋণ প্রদান শিবির।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩৭ কোটি ৫১ লক্ষ টাকা ঋণ হিসেবে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।ব্যাংকের গুয়াহাটি রিজিওনাল অফিসের বরাদ্দ অর্থ থেকেই এই ঋণ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের রিজিওনাল হেড বচন কুমার দাস, জেনারেল হেড রজত মিশ্র, সিজেএম কপি শর্মা-সহ অন্যান্য আধিকারিকরা।ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে উপভোক্তাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ঋণ প্রদান শিবিরের আয়োজন।