ত্রিপুরা
img

বিসিআই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের ত্রিপুরা স্টেট কমিটি।শুক্রবার সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের অভিযোগ, গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বিসিআই-এর সিদ্ধান্ত গ্রহণে এক ব্যক্তির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে চেয়ারম্যানের মন্তব্য এবং ১৩ আগস্ট ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশ নিয়েও আপত্তি জানায় সংগঠন।বিক্ষোভকারীদের দাবি, বিসিআই-এর স্বাধীনতা, গণতান্ত্রিক চরিত্র এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বজায় রাখতে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।