ত্রিপুরা
img

২৪০ স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম, নকশা প্রকল্পের সূচনা

শিক্ষাক্ষেত্রে একাধিক নতুন উদ্যোগের সূচনা করল ত্রিপুরা সরকার। শুক্রবার আগরতলার প্রধানমন্ত্রী শ্রী আদর্শ বিদ্যালয়, এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।অনুষ্ঠানে স্কুল ভবনের উদ্বোধন ও বিভিন্ন স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নকশা প্রকল্পের সূচনা করা হয়। একইসঙ্গে রাজ্যের ২৪০টি স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।