ত্রিপুরা
img

পুনর্বাসনের দাবিতে ৪ সেপ্টেম্বর ৭২ ঘণ্টার বন্ধের ডাক

আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন ও আর্থিক প্যাকেজ বাস্তবায়নের দাবিতে ফের আন্দোলনের ডাক দিল আত্মসমর্পণকারী NLFT ও ATTF-এর নেতৃত্ব।শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধের ঘোষণা দেওয়া হয়।পাশাপাশি চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করা হবে বলেও জানানো হয়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন NLFT-এর পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা-সহ আত্মসমর্পণকারী NLFT ও ATTF-এর অন্যান্য নেতৃত্ব।তাঁদের অভিযোগ, পুনর্বাসন সংক্রান্ত একাধিক দাবি রাজ্য সরকার এখনও পূরণ করেনি। তাই দাবি আদায়ে ফের বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগেও একই দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এবার ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ঘোষণায় রাজ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।