
বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানান, গত মে মাস থেকে সাধারণ গ্রাহকদের উপর যে বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা তৈরি হয়েছে, তার ১০০ শতাংশই বহন করবে রাজ্য সরকার।মন্ত্রী জানান, বর্ধিত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থারও অংশীদারিত্ব রয়েছে। বিশেষ করে BSNL ও রেলওয়ের মতো সংস্থার ক্ষেত্রে বর্ধিত বিলের ১৫ শতাংশ বহনের বিষয়টি উল্লেখ করেন তিনি।সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত বিলের চাপ অনেকটাই কমবে বলে জানান বিদ্যুৎমন্ত্রী।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এখন এই সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে সাধারণ মানুষের।