ত্রিপুরা
img

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, মেধাবীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের উৎসাহিত করতে বিশেষ সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়।শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত হচ্ছে ‘কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান’।জেলার বিভিন্ন শিশু পরিচর্যা কেন্দ্র থেকে উঠে আসা মোট ২২ জন কৃতী ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে।অনুষ্ঠানের আয়োজক নারী ক্ষমতায়নের জেলা কেন্দ্র। পশ্চিম ত্রিপুরার জেলা বিদ্যালয় শিক্ষা পরিদর্শকের দফতরের অধীনে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।মেধাবী পড়ুয়াদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।