
আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল আগরতলা জিআরপিএস।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ প্ল্যাটফর্ম নম্বর ১-এর পার্কিং এলাকার কাছে অভিযান চালায় এসআই পঙ্কজ বিশ্বাস ও আগরতলা জিআরপিএসের অন্যান্য পুলিশকর্মীরা।অভিযানে বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা নওয়াব কুমার, বয়স ৩০ বছর-কে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি পিঠু ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মোট ৪.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা।পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।ঘটনায় মাদকদ্রব্যটি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগরতলা জিআরপিএস থানায় ২০২৬ GRP058 নম্বরে NDPS আইনের ২০, ২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনায় মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।