ত্রিপুরা
img

মন্ত্রিসভার সিদ্ধান্তে ৫১৪ নতুন পদ, ৯৫৮ পদে নিয়োগ

মহাকরণে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি এবং নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তগুলি নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, বিভিন্ন দপ্তরে ৫১৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ৯৫৮টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারের এই সিদ্ধান্তে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্ত নিয়েও সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত, ৯৫৮ পদে নিয়োগে কর্মসংস্থানের নতুন সুযোগ।