
গত ছয়-সাত মাস ধরে ধর্মনগর শহর ও শহরতলিতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগ, রাতের পাশাপাশি দিনদুপুরেও বাড়ি, দোকান, মন্দির ও সরকারি আবাসনে চুরির ঘটনা ঘটছে। চুরি বাড়লেও পুলিশের কার্যকর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, রাতের পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করতে হবে।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ধর্মনগর ডিডব্লিউএস ডিভিশন অফিসের সরকারি আবাসনে চুরির ঘটনা ঘটে। কর্মচারী নিশিকান্ত নাথের আবাসন থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।একাধিক চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে। তাঁদের দাবি, সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়িয়ে দ্রুত চুরির ঘটনাগুলির কিনারা করতে হবে।