ত্রিপুরা
img

জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ত্রিপুরা, সরকারি জমি দখলের অভিযোগ

ত্রিপুরায় কি বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য? সরকারি খাসজমি দখল, অবৈধ নামজারি, নথিতে কারসাজি এবং দালালচক্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। এই বিষয়েই আজ ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। অভিযোগ, প্রকৃত মালিকদের জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে এবং সরকারি খাসজমি ব্যক্তিগত মালিকানায় নেওয়ার চেষ্টা চলছে। লেম্বুছড়া থেকে নিশ্চিন্তপুর প্রস্তাবিত বাইপাস সড়ক নিয়েও জমি বিরোধ ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি বিলোনিয়ায় এক চিকিৎসক পরিবারকে হেনস্তা এবং লেফুঙ্গায় দীর্ঘদিন বসবাসকারী ৮০টিরও বেশি পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন—জমি দখলের এই অভিযোগের নেপথ্যে কারা? আর সাধারণ মানুষের জমির অধিকারই বা কতটা সুরক্ষিত?