ত্রিপুরা
img

লঙ্কামুড়ায় দিনদুপুরে চুরি, স্বর্ণালংকার ও টাকা লোপাট

আগরতলার লঙ্কামুড়া বিনপাড়া এলাকায় দিনদুপুরে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জীবন চন্দ্র দাসের বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রচুর পরিমাণে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।পরিবারের দাবি, দিনের বেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটে। পরে বাড়িতে ফিরে বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের।ঘটনার পর খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে বাড়িতে প্রবেশ করে চোরেরা—তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, ঘরে থাকা মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।