ত্রিপুরা
img

গোমতীতে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

গোমতী জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে বসে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি বা দিশা কমিটির বৈঠক।বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা গোমতী জেলা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি দেবী দেববর্মা। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, জেলাশাসক রিঙ্কু লাথের-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণ ও পরিকাঠামো প্রকল্পের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়।সাংসদ কৃতি দেবী দেববর্মা জানান, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং সাধারণ মানুষ যাতে সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই দিশা কমিটির মূল লক্ষ্য। পাশাপাশি প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং গুণগত মান বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।