
তেলিয়ামুড়া শহরে এবছর প্রথমবারের মতো সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে গণপতি উৎসব ও মেলা–২০২৬। তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এই চারদিনের উৎসব।উৎসবে থাকছে গণপতি পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের মেলার আয়োজন। পাশাপাশি সমাজসেবামূলক একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।বৃহস্পতিবার উৎসবের প্রস্তুতির সূচনা হয় খুঁটি পূজার মাধ্যমে। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চারদিনের এই আয়োজনের প্রস্তুতি পর্ব।তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পর এবার প্রথমবারের গণপতি উৎসব ও মেলাকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।সংগঠনের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা, খোয়াই জেলা-সহ গোটা রাজ্যের মানুষকে এই উৎসব ও মেলায় সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।