ত্রিপুরা
img

যোগেন্দ্রনগর স্টেশনে ২৫ কেজি গাঁজা উদ্ধার, আটক তিন

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে আনুমানিক *২৫ কেজি গাঁজা* উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক মহিলাদের নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী এবং পিংকি কুমার। অভিযোগ, আগরতলা থেকে ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে ওই গাঁজা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব থানার পুলিশ যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং গাঁজা পাচারের পিছনে বড় কোনো চক্র কাজ করছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।