ত্রিপুরা
img

অভয়নগর আউটপোস্টে পাঁচটি মোবাইলসহ এক ব্যক্তি আটক

অভয়নগর আউটপোস্টের পুলিশের তৎপরতায় পাঁচটি মোবাইল ফোনসহ এক চোরকে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।আটক ব্যক্তির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া মোবাইলগুলি কোথা থেকে চুরি করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এ বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস।