
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাল কংগ্রেস। নয় বনমালীপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ দলীয় কর্মী-সমর্থকরা।রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে নয় বনমালীপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় স্মরণ কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ দলীয় নেতা-কর্মীরা।এই দিন রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তাঁর অবদান এবং আধুনিক ভারতের নির্মাণে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।দলীয় কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজীব গান্ধীর আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানকে স্মরণ করেই ভবিষ্যতেও কাজ করার বার্তা দেন কংগ্রেস নেতৃত্ব।