
৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।প্রসঙ্গত, ৪১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের মৃত্যুর পর বর্তমানে ওয়ার্ডটির দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ৪১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পরিদর্শন করা হয়।পরিদর্শনের সময় মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।এদিন এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলি দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দুই ওয়ার্ডে সরেজমিনে মেয়র, নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনিক তৎপরতার বার্তা।