ত্রিপুরা
img

রুফটপ সোলারে সুবিধাভোগী বাছাই, পুর নিগমে বৈঠক

ULA মডেলের অধীনে রুফটপ সোলার প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত-সহ কর্পোরেটর ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।বৈঠকে যোগ্য সুবিধাভোগী নির্বাচন, তালিকা প্রস্তুত এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাড়ির ছাদে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।