
স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণপুরে ABVP-র তিরঙ্গা বাইক র্যালিকে ঘিরে ট্রাফিক আইন মানা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, র্যালিতে অংশ নেওয়া একাধিক বাইক আরোহী হেলমেট ছাড়াই রাস্তায় চলাচল করেন। শতাধিক বাইক নিয়ে র্যালিটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে বলে জানা গেছে।সাধারণ বাইক আরোহীদের হেলমেট না থাকলে যেখানে পুলিশি নজরদারি ও জরিমানার মুখে পড়তে হয়, সেখানে প্রকাশ্যে র্যালিতে হেলমেটবিহীন বাইক চলাচল নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।এদিকে, ABVP-র পক্ষ থেকে কল্যাণপুর থানার ওসিকে সংবর্ধনা দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য এখনও জানা যায়নি।