ত্রিপুরা
img

পতাকা তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত চার

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েই হামলার অভিযোগ। উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলনের সময় ABVP-র চার কার্যকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। ABVP-র অভিযোগ, ঘটনায় তাঁরা আহত হন। তাঁদের মধ্যে তিনজন বর্তমানে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য এক আহত কার্যকর্তাকে গুরুতর অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই জিবি হাসপাতালে আহত কার্যকর্তাকে দেখতে যান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক-সহ এক প্রতিনিধি দল। সংগঠনের পক্ষ থেকে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।