ত্রিপুরা
img

২০ লক্ষের বাজেটে সূর্য চমুনিতে দুর্গাপূজা

আগরতলা সূর্য চমুনি স্মৃতি ক্লাবের উদ্যোগে এবার প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে আয়োজিত হতে চলেছে দুর্গাপূজা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আজ খুঁটিপূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবারের দুর্গোৎসবের কাজের সূচনা করেন ক্লাব কর্তৃপক্ষ। বড় বাজেটের এই পুজোকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবারের পুজোয় বিশেষ আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা এবং অন্যান্য আয়োজন—সবকিছুতেই থাকবে নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা। ২০ লক্ষ টাকার বাজেটে সূর্য চমুনি স্মৃতি ক্লাবের এবারের দুর্গাপূজা শেষ পর্যন্ত কী রূপ নেয়, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।