ত্রিপুরা
img

পশ্চিম জেলায় শক্তির লড়াই, পাওয়ারলিফটিংয়ে সেরার খোঁজ

শক্তি আর সামর্থ্যের পরীক্ষায় মুখোমুখি জেলার সেরা পাওয়ারলিফটাররা। রবিবার আগরতলার কৃষ্ণনগর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে শুরু হলো পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ারলিফটিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা এবং ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক দুলাল কর্মকার-সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন পাওয়ারলিফটাররা। জুনিয়র, সাব-জুনিয়র এবং সিনিয়র—পুরুষ ও মহিলা মিলিয়ে বিভিন্ন বিভাগে শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। শুরু থেকেই প্রতিযোগিতাকে ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। এখন দেখার, কঠিন এই শক্তির লড়াইয়ে কারা নিজেদের সেরাটা তুলে ধরে জয় ছিনিয়ে নেন।