

Aug 15, 2026
স্বাধীনতার ৮০ বছরে তিরঙ্গার গৌরবে তেলিয়ামুড়া। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে মহকুমা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবস।জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়িকা তথা মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এরপর টিএসআর দ্বাদশ বাহিনী, ত্রিপুরা পুলিশ, এনসিসি ও স্কাউট-গাইডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্যারেড।পাশাপাশি দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়। সম্মানিত করা হয় স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে এবং সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক, পুলিশকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।