ত্রিপুরা
img

স্বাধীনতা দিবসে আড়ালিয়ায় স্বাস্থ্য চক্ষু শিবির

স্বাধীনতার ৮০ বছর পূর্তির আবহে দেশাত্মবোধের পাশাপাশি মানবসেবার বার্তা দিল আড়ালিয়া প্রগতি সংঘ ক্লাব।স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় স্বাস্থ্য ও চক্ষু শিবির। শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।ক্লাবের এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। শুধু উৎসব উদযাপন নয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য বলে জানান ক্লাব সম্পাদক শংকর দে।তিনি জানান, প্রতিবছরই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে আড়ালিয়া প্রগতি সংঘ। আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার বার্তা দেন তিনি।