

Aug 15, 2026
স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেমের বার্তা এমবিবি কলেজে। প্রায় ১৫০০ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো ‘বন্দে মাতরম’।স্বাধীনতার ৮০ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ পরিবেশনে কলেজ চত্বর হয়ে ওঠে আবেগঘন। একসঙ্গে কণ্ঠ মিলিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা।আয়োজকদের মতে, নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের চেতনা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। ১৫০০ কণ্ঠে বন্দে মাতরম—স্বাধীনতার আবেগ পেরিয়ে দেশ গড়ার বার্তা কতটা ছড়ায়, নজর সেদিকেই।