ত্রিপুরা
img

হেলমেট পরুন, গতি কমান—পুলিশের বার্তা

৮০তম স্বাধীনতা দিবসের আবহে বিশেষ সচেতনতা কর্মসূচি শান্তিরবাজারে।স্বাধীনতা দিবসে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে বাইক চালকদের সচেতন করল শান্তিরবাজার আরক্ষা প্রশাসন।হেলমেট ছাড়া বাইক চালানো এবং অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে বাইক চালকদের হেলমেট পরে এবং গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।শুধু সচেতনতা নয়, কর্মসূচির অংশ হিসেবে বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।এই উদ্যোগে অংশ নেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনিও বাইক চালকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন এবং নিরাপদে গাড়ি চালানোর বার্তা দেন।শান্তিরবাজার আরক্ষা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তিরবাজার থানার এসআই স্বপন সেন।