ত্রিপুরা
img

আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলার আসাম রাইফেলস ময়দানে পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা।জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের স্মরণ করার পাশাপাশি জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা উঠে আসে গোটা অনুষ্ঠানে।বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে স্মরণ করেন উপস্থিত সকলে।