ত্রিপুরা
img

বিলোনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

৮০তম স্বাধীনতা দিবসকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখন সেই আবেগেরই প্রতিফলন দেখা গেল দক্ষিণ জেলা সদর বিলোনিয়ায়।
ঐতিহাসিক বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এরপর কুচকাওয়াজের মাধ্যমে উপস্থিত সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, স্থানীয় বিধায়কসহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন দল। স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ পরিবেশনা এবং শারীরিক কসরত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।