
স্বাধীনতার ৮০ বছরে তিরঙ্গার গৌরবে খোয়াই। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খোয়াইয়ে পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস।খোয়াই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার বিমানবন্দর ময়দানে জাতীয় পতাকা উত্তোলন-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এরপর পরিবেশিত হয় বন্দে মাতরম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার বি. জে. রেড্ডি, খোয়াই ২৫ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা।সকাল থেকেই বিমানবন্দর ময়দানে ছিল উৎসবের আবহ। প্রশাসনিক আধিকারিক, কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস।