ত্রিপুরা
img

৬০ লক্ষের বাজেটে শান্তিপাড়ায় দুর্গাপূজায় এবার বড় চমক

প্রায় ৬০ লক্ষ টাকা বাজেট নিয়ে রাজ্যবাসীকে নতুন আঙ্গিকে দুর্গাপূজা উপহার দিতে চলেছে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা ক্লাব। আজ খুঁটিপূজার মাধ্যমে শুরু হলো এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। বড় বাজেটের এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। নতুন কী চমক থাকছে, তা নিয়ে বাড়ছে কৌতূহল। ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খুঁটিপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রস্তুতি আগামী দিনে কোন রূপ নেয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।