
সেকেরকোট মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। সোমবার সকালে রেল ব্রিজ সংলগ্ন জঙ্গলে দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আমতলী থানার পুলিশ।মৃত যুবক এলাকার বাসিন্দা নন বলে দাবি স্থানীয়দের। তাঁকে অন্য কোথাও হত্যা করে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে, আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য।
অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ ঘিরে রহস্য, ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে মৃত্যুর আসল কারণ।