ত্রিপুরা
img

১২ দফা দাবিতে মজদুর সংঘের স্মারকলিপি

শ্রমিকদের একাধিক দাবি নিয়ে দেশজুড়ে পথে ভারতীয় মজদুর সংঘ। সোমবার ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করা, ESIC ও EPF-এর আওতাভুক্ত বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, ন্যূনতম EPS পেনশন ২৭ হাজার ৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে।এর পাশাপাশি পেনশনে মহার্ঘ ভাতা ও চিকিৎসা সুবিধা, বোনাসের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, স্কিম কর্মীদের সম্মানিক ভাতা বাড়ানো এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ‘সমান কাজের জন্য সমান বেতন’ নিশ্চিত করার দাবিও রয়েছে।শ্রমিক-বিরোধী বিধান বাতিল, শ্রম কোড কার্যকর এবং গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ৪০ লক্ষ টাকা করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়।দেশের সমস্ত জেলা সদর দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই দাবিগুলি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশব্যাপী এই কর্মসূচি বলে জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ।