
চাকরির দাবিতে ফের সরব STGT 2025 পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। একপর্যায়ে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার দাবিতেই এই আন্দোলন বলে জানান তাঁরা।মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁদের দাবি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।