ত্রিপুরা
img

শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মাথায় জলাভিষেক

শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের ঢল নামল খয়েরপুর চৌদ্দ দেবতার বাড়ি সংলগ্ন এলাকায়। দূর-দূরান্ত থেকে ভক্তরা পায়ে হেঁটে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করেন। এরপর সেই জল নিয়ে ভক্তরা পৌঁছান বাবা মহাদেবের মন্দিরে। ধর্মীয় রীতি মেনে মহাদেবের মাথায় জল ঢেলে জলাভিষেক করেন তাঁরা। শ্রাবণের শেষ সোমবারকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও ভক্তি। সকাল থেকেই শিবভক্তদের উপস্থিতিতে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।