
আগামী ১৫ আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১৩ থেকে ১৭ আগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার।তেলিয়ামুড়া বড়মুড়া ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয় এই যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক আবহে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করেন অংশগ্রহণকারীরা। পরে তিরঙ্গা যাত্রা গিয়ে শেষ হয় তেলিয়ামুড়া টাউন হলে এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আশা কর্মী, রাজনৈতিক নেতৃত্বসহ বিভিন্ন অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর জানান, দেশের গৌরব ও মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধের চেতনা আরও জাগিয়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।তিরঙ্গা যাত্রাকে ঘিরে এদিন তেলিয়ামুড়ার রাজপথে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্বাধীনতা দিবসের আগে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই যেন আরও একবার তুলে ধরল দেশপ্রেমের আবেগ।